সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মিললেও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খুব একটা দেখা যায় না। তবে এবার ব্যতিক্রম ঘটল।
রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হয় ‘মায়ের ডাক’ সিনেমার মহরত অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক লাবিব নাজমুছ ছাকিব।
চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা বলেন, “গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। যেটা রিফ্লেক্সিভ এবং পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি তুলে ধরা হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“আমি ‘মায়ের ডাক’-এর অনুষ্ঠানে এলে আবেগ ধরে রাখতে পারি না।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “আমি নিজেও গুম ছিলাম।
‘মায়ের ডাক’ সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, হুম্মাম কাদের চৌধুরী এমপি, আনিসুর রহমান খোকন তালুকদার এমপি এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের প্রধান, গুম হওয়া পরিবারের সদস্য, বিভিন্ন পেশাজীবী ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


